শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিক্ষার্থীদের আনন্দ উল্লাসে মুখরিত শিক্ষাপ্রতিষ্ঠান

টানা ৫৪৪ দিন পর ক্লাসে ফিরেছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। দেশের অন্যান্য জেলার মতো সাতক্ষীরাও শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

রোববার সকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উৎসব মুখর পরিবেশ ও আমেজে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে হাজির হন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানসহ শিক্ষকরা শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানান।

শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের আগে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ভেতরে প্রবেশ করানো হয়। হাত ধোয়াসহ মাস্ক বিতরণ করা হয় শিক্ষার্থীদের। প্রতিটি ক্লাসে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের বসানো হয়।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ।

সাতক্ষীরা জেলায় ৩০৭টি স্কুল, ২১৪টি মাদ্রাসা, ৫৮টি কলেজ, ১১টি স্কুল এন্ড কলেজ ও ১হাজার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১হাজার ৬৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব