শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শোভন কর্ম দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

শ্রমিকের অধিকার রক্ষা ও শোভন কর্মক্ষেত্র নিশ্চিতকরণ বিষয়ক কমিটি, সাতক্ষীরা এর আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল এ্যাকশন ডেভেলপমেন্ট (হেড) এর বাস্তবায়নে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় বিশ্বের অন্যান্য স্থানের মত সাতক্ষীরাতেও বুধবার (৭ অক্টোবর) পালিত হলো “বিশ্ব শোভন কর্ম দিবস”। “শ্রমিকের প্রতি ন্যায্য বিচার শোভন কাজের অধিকার” শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বিকাল ৪টায় এক বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে পাকাপোলে গিয়ে শেষ হয়ে সমাবেশে মিলিত হয়। হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, জেলা ইমারাত নির্মান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আলহাজ্ব তোফাজ্জেল হোসেন, বরষার সহকারী-পরিচালক জনাব নাজমুল আলম মুন্নাসহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা রং-পালিশ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা ওয়াকার্র গ্রীলের সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান (ফারুক)।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস