শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যৌতুক

সাতক্ষীরায় স্ত্রীকে নির্যাতন নিজঘরে, ব্যাংক কর্মকর্তা স্বামী এখন শ্রীঘরে

সাতক্ষীরায় যৌতুক লোভী স্বামী অগ্রণী ব্যাংক সাতক্ষীরা শাখার অফিসার রঞ্জন কুমার বৈদ্য’র নির্যাতনে স্ত্রী শিমুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কাজল রাণী সরকার গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি।

এ ঘটনায় স্বামী রঞ্জন কুমার বৈদ্যকে আটক করেছে সদর থানা পুলিশ।

নির্যাতনের শিকার স্ত্রী শিক্ষিকা কাজল রাণী সরকার সুষ্ঠু বিচার পেতে সাতক্ষীরা সদর থানায় করেছেন অভিযোগ।

শনিবার দুপুর ১টার দিকে শহরের সুলতানপুর সাহাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ০৭/০৩/২০১১ইং তারিখে হিন্দু শাস্ত্রীয় মতে অগ্নী স্বাক্ষী করে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা গ্রামের নিতাই বৈদ্য’র ছেলে যৌতুক লোভী ও পরসম্পদ লোভী রঞ্জন কুমার বৈদ্য’র সাথে ময়মনসিং জেলার পরিতোষ সরকারের কন্যা কাজল রাণী সরকারের সাথে বিবাহ হয়। বিবাহের সময় নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ১.৫ ভরি ওজনের স্বর্ণের
চেইন, স্বর্ণের হাতের স্বর্ণের রুলি .৫+.৫ ওজনের এবং ২টি আংটি ও সাংসারিক যাবতীয় আসবাবপত্র আনুঃ ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকার জিনিসপত্র গ্রহণ করে রঞ্জন কুমার বৈদ্য’র পরিবার।
কাজল রাণী সরকার জানান, বিবাহের পর দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করে, তার নাম রুদ্রা (৮)। আমাদের সন্তান জন্ম গ্রহণের পরপরই আমার শ্বাশুরী সবিতা বৈদ্য’র কু-পরামর্শে ও স্বক্রীয় সহযোগীতায় আমার নিকট যৌতুক বাবাদ ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকা দাবী করিয়া আমাকে আমার স্বামী শারিরীক নির্যাতন করতে থাকে। আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া সংসার করিবার জন্য আমি শত নির্যাতন সহ্য করে আমি এ পর্যন্ত আমার স্বামীকে যৌতুকের টাকা বাবদ ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা দিয়েছি কিন্তু তাতেও ক্ষ্যান্ত না হয়ে বিভিন্ন সময়ে যৌতুকের টাকা দাবী করে আমাকে নির্যাতন করতে থাকে।
এমতাবস্থায় শুক্রবার বেলা আনুঃ ০১:০০ টার দিকে আমি আমাদের রান্নার কার্য শেষ করে আমার ঘরে আসলে আমার স্বামী তার বিশেষ টাকার প্রয়োজন বলে আমার নিকট যৌতুক বাবদ নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা দাবী করে। আমি উক্ত যৌতুক বাবদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা দিতে অস্বীকার করি এবং
আমি আর কোন যৌতুকের টাকা দিতে পারব না বললে আমার স্বামী উত্তেজিত হয়ে ঘরের মধ্যে খাটের উপর হতে উঠে আমার তলপেটে স্বজোরে লাথি মারে এবং আমি সঙ্গে সঙ্গে ঘরের মেঝেতে পড়ে যাই এবং আমার গোপনাঙ্গ দিয়ে রক্ত ক্ষরন হতে থাকে। আমি কান্নাকাটি করতে থাকলে পার্শ্বের ঘর হইতে আমার শ্বাশুরী আসিয়া আমাকে চড়, কিল, লাথি মারে ও এক পর্যায়ে আমার ঘরে থাকা গামছা দিয়ে আমার শ্বাসরোধ করার চেষ্টা করে। আমার ডাক চিৎকারে স্থানীয়দের সহায়তায় আমি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হই।

এব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং নির্যাতনকারী ব্যাংক কর্মকর্তা রঞ্জন কুমার বৈদ্যকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী ও তার পরিবার।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত