শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসা ও এতিমখানার যৌথ উদ্যোগে বিদায়ী সংবর্ধনা

সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ও আহছানিয়া মিশন এতিমখানা লিল্লাহ বোডিং এর যৌথ উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মাদ্রাসা অধ্যক্ষ এর অফিস রুমে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসেন’র সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মজিদ সিদ্দিকী ও সাতক্ষীরা আহছানিয়া মিশন জামে মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম-লিল্লাহ বোডিং এর সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, কাথন্ডা আলিম মাদ্রাসার সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, সাপ্তাহিক ইচ্ছেনদীর নির্বাহী সম্পাদক মো. আবু শোয়েব এবেল, আহছানিয়া মিশন এতিমখানা কাম-লিল্লাহ বোডিং এর সহ-সম্পাদক কাজী সিরাজুল হক, কোষাধ্যক্ষ আবু দাউদ, সদস্য কাজী আছাদুল হক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী, প্রভাষক নুর আহম্মাদ, প্রভাষক মো. আনারুল ইসলাম, প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক নাছির উদ্দীন, মো. তৈয়্যবুর রহমান, মো. আবুল বাসার, মো. মোমিন আলী, মো. মিজানুর রহমান, মো. শহিদুল্লাহ, মেহেরুন নাহার, সাজেদা খাতুন, এন.ইউ.এম সাইফুল আলম, মো. আব্দুল করিম, মো. আব্দুল হামিদ, মো. আমিনুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. জাকারিয়া হোসাইন, মো. শামছুর রহমান, মোছা. সেলিনা খাতুন প্রমুখ।

সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মজিদ সিদ্দিকী ও সাতক্ষীরা আহছানিয়া মিশন জামে মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়াকে ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী।

এসময় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য, আহছানিয়া মিশন এতিমখানা কাম-লিল্লাহ বোডিং এর সদস্য, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রভাষক নাছির উদ্দীন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল