শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) বেলা ১২টায় মাদ্রাসার পাঠ কক্ষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. স.ম গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ মো. রফিকুল ইসলাম, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির বিদ্যুৎসায়ী সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান, প্রভাষক শরিফুল ইসলাম, আহছানিয়া মিশন এতিমখানার ক্যাসিয়ার আলহাজ¦ মো. আবু দাউদ প্রমুখ।

আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার জন্য শিক্ষা উপকরণ প্রদান করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান। এসময় আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আযাদী।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো