মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-খুলনা রুটে সকাল থেকে বাস বন্ধ

২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ। এই গণসমাবেশকে ঘিরে সাতক্ষীরায় শক্রবার সকাল থেকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। খুলনা রুটে চলছে অঘোষিত পরিবহন ধর্মঘট। ফলে যাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছে।

এদিকে পরিবহন বন্ধ থাকায় আশাশুনি, শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার বিএনপির নেতা-কর্মীরা নদীপথে খুলনায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে। শুক্রবার দুপুরের পর থেকে অনেক নেতা-কর্মী লঞ্জযোগে খুলনায় রওনা দিয়েছে বলে জানাগেছে।

সাতক্ষীরার মোট ৪টি রুটের মধ্যে খুলনা বাদে সব রুটে পরিবহন চলাচল করছে। শুক্রবার ভোর থেকে সাতক্ষীরা-খুলনা সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

তালার নগরঘাটা গ্রামের আব্দুর রাজ্জাক সরদার (৪৫) জানান, আমার আম্মা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আজ তার অপারেশন। কিন্তু বাড়ি থেকে বের হয়ে দেখি খুলনাবোস চলাচল বন্ধ। চরম বিপদে পড়েছি।

পলাশপোল গ্রামের আমিরুন নেছা (৬৫) বলেন, খুলনায় মেয়ের বাড়িতে য্ওয়া খুবই জরুরী । পরিবার নিয়ে বের হয়ে দেখি খুলনাগামী বাস বন্ধ। বাধ্য হয়ে কাটাপথে যেতে হচ্ছে। ভিষন কষ্ট পাচ্ছি।

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহবায়ক সাইফুল করিম সাবু বলেন, সাতক্ষীরায় পরিবহন ধর্মঘট ডাকা হয়নি। তবে বাস মালিকরা ও শ্রমিকরা নিরাপত্তাজর্নিত কারনে খুলনা রুটে বাস বন্ধ রেখেছে। যদি কোন বাস মালিক বাস চালাতে চায় সেক্ষেত্রে কোন বাঁধা নেই।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, খুলনার সমাবেশ বাঁধাগস্ত করতে সরকার পরিবহন বন্ধ কওে দিয়েছে। তারা বাস বন্ধ কওে দেবে এটা আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম। বেশির ভাগ নেতা-কর্মী রওনা হয়েছে, পায়ে হেঁটে অথবা নদী সাঁতরিয়ে আজ খুলনাতে অসংখ্য নেতা-কর্মী পৌছে যাবে। তিনি বলেন, সাতক্ষীরার বিএনপির কোন নেতা-কর্মী গ্রেফতার হয়নি।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, অহেতুক কোন মানুষকে পুলিশ হয়রানি করবে না। তবে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত