শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনী তপশিল ঘোষণা ।। ১০ অক্টোবর ভোট

আগামি ১০ অক্টোবর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ রেখে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনী তপশিল ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭ টায় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতের গত ৭ সেপ্টেম্বর তারিখে দেওয়ানী ২৩/২০ মামলার আদেশ পর্যালোচনা করা হয়।
উক্ত আদেশ অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচিত বৈধ কমিটি প্রশাসনের উপস্থিতিতে দায়িত্ব গ্রহন করে। বিজ্ঞ আদালতের আদেশে দায়িত্ব হস্তান্তরের এক মাসের মধ্যে গত ৪ জানুয়ারী ২০২০ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভায় অনুমোদিত ভোটার তালিকা অনুযায়ী পরবর্তী কার্যকরি কমিটি গঠনের লক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিটির প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
সেলক্ষে আগামি ১০ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচনি তপশিল পূর্ণনির্ধারণ করা হয়।

সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীসহ কার্যনির্বাহি কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সাতক্ষীরায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি
  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত