বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেনে সংকটে রোগী মৃত্যু, তদন্ত সম্পন্ন

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনে সংকটে কয়েকজন রোগী মৃত্যুর ঘটনায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) গঠনকৃত তদন্ত কমিটি সাতক্ষীরা মেডিকেলের ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছেন।

বিধি অনুযায়ী কতৃপক্ষের কাছে তদন্ত রিপোর্ট পেশ করা হবে বলে জানান কমিটির সদস্যবৃন্দ। রোববার (৪ জুলাই) দুপুর ১২ টার দিকে টিমের প্রধান খুলনা বিভাগীয় সহকারি পরিচালক (স্বাস্থ্য) রফিকুল ইসলাম গাজী ও সদস্য মোংলা পোর্টের স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোশারফ হোসেন সাতক্ষীরা মেডিকেলে হাসপাতালে পৌছান এবং অক্সিজেনের সংকট বিষয়ে খোঁজ খবর নেন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

তদন্ত শেষে টিমের প্রধান খুলনা বিভাগীয় সহকারি পরিচালক (স্বাস্থ্য) রফিকুল ইসলাম গাজী সাংবাদিকদের বলেন, তদন্ত শেষ হয়েছে। বিধি মোতাবেক সংশ্লিষ্ঠ কতৃপক্ষের নিকট দাখিল করা হবে।

এদিকে, গত বৃহস্পতিবারের ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি আরও সাত দিনের সময় চেয়ে আবেদন করেছেন। তদন্ত টিমের প্রধান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ জানান, সেন্ট্রাল অক্সিজেনের ফ্লো কমে যাওয়ায় কয়েকজন রোগী মৃত্যুর অভিযোগের বিষয়টি তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

কিন্তু শুক্রবার ও শনিবার সম্পাহিক ছুটি থাকায় এবং মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলাসহ বিভিন্ন কারনে এত স্বল্প সময়ে তদন্ত কার্যক্রম শেষ করা সম্ভব নয়। যেকারণে আরও সাত দিন সময় চাওয়া হয়েছে।

উল্লেখ্য: গত বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেলে সেন্ট্রাল অক্সিজেনের ফ্লো (গতি) কমে যাওয়ায় অন্তত ৭ জন করোনা আক্রান্ত ও উপসর্গের রোগীর মৃত্যু হয়। যদিও হাসপাতালটির তত্বাবধায়ক ওই সময়ে ৪ জর রোগী মারা যাওয়ার কথা স্বীকার করেন। এ ঘটনায় সাতক্ষীরা মেডিকেলের পক্ষ থেকে মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ আহম্মেদকে প্রধান করে সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মারুফ আহমেদ ও সাতক্ষীরা মেডিকেলের ডা. সাইফুল্লাহকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।

এছাড়া এ ঘটনায় একই দিনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা পৃথক আরেকটি কমিটি গঠন করেন।

সাতক্ষীরা মেডিকেলের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার গঠিত তদন্ত কমিটি রোববার তদন্তে এসেছে। সাতক্ষীরা মেডিকেলের নিজস্ব তদন্ত কমিটি আরও এক সপ্তাহের সময় চেয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের রুকন বৈঠক : দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরার সদর ও দেবহাটা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত
  • সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস
  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ