শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-২ আসনে আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য দলীয় তৃণমূল নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিলেন গণমানুষের প্রাণপ্রিয় নেতা জাতির শ্রেষ্ঠ সন্তান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেন
তিনি সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের খুলনা বিভাগীয় বুথ এ গিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি
মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা।

সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দীপ প্রমুখ।

সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও বিজয়ের লক্ষ্যে সদর নির্বাচনী এলাকার প্রাণপ্রিয় জনগণসহ সকলের নিকট দোয়া চেয়েছেন
বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। সাতক্ষীরা-২ আসন থেকে পরপর দুইবারের জনপ্রিয় ও জননন্দিত নির্বাচিত সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধে অপারেশন জাকপটের অন্যতম সদস্য জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়