শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সামেক হাসপাতালে স্বাস্থ্য সেবা ব্যাবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যাবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) বেলা ১১ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ কনফারেন্স রুমে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শীতল চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. অজয় কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, ডা. মোকলেসুর রহমান, ডা. খায়রুল বাশার, ডা. কানিজ ফাতেমা (দিনা) প্রমুখ।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রভাষক সালেহা আক্তার, এড. শেখ ফারুক, ডা. রাশিদুজ্জামান প্রমুখ। সভায় অত্র হাসপাতালে কার্ডিওলজি বিভাগের কিছু কিছু যন্ত্রাংশের অভাবে মেশিনগুলো পড়ে আছে, এছাড়াও সিটিস্কেইন মেশিনের মনিটরে সফটওয়্যার সমস্যার জন্য রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, অত্র হাসপাতালে চারটি অ্যাম্বুলেন্সের দুইজন ড্রাইভার রয়েছে ড্রাইভার সংকট থাকার কারণে স্বেচ্ছাসেবক গাড়ি চালক নিয়ে অ্যাম্বুলেন্স দুটি পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, লিফট অপারেটর সংকটের কারণে অত্র প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক পরিচালনা করার বিষয়ে আলোচনা করা হয়, অপারেশন সামগ্রী এবং ল্যাপরোসকপি/ইনডোসকপি সামগ্রিক ক্রয় এবং দরিদ্র রোগীদের সুষ্ঠুভাবে চিকিৎসা সেবা প্রদানের বিষয় আলোচনা করা হয়।

আলোচ্যসূচি মধ্যে ছিল গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন। পরিচালক মহোদয়ের জন্য গাড়ীর ব্যবস্থা প্রসঙ্গে। এনেসথেসিওলজিস্টের অভাবে জরুরি সার্জারি না করতে পারা প্রসঙ্গে, ডায়ালাইসিস ওয়ার্ডের জন্য নেফ্রেলজিস্ট প্রসঙ্গে, জনবল সংকট প্রসঙ্গে (ওয়ার্ডবয়,আয়া, পরিচ্ছন্নতাকর্মী) সহ মুক্তিযোদ্ধাদের দুই টি কেবিনের পরিবর্তে ৩টি কেবিন করার জন্য প্রস্তাব করা হয়।

এসময় সৎকার মেডিকেল কলেজ হাসপাতালে সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন