শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবন থেকে ৪০কেজি হরিণের মাংস উদ্ধার

হাবিবুর রহমান সোহাগ: সুন্দরবন থেকে ৪০কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী অফিসের সদস্যরা। রোববার (২৭ আগষ্ট) ভোর রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা রেঞ্জের অওতাধীন সুন্দরবনের হাজির ভারানি নামক স্থান থেকে এই মাংস উদ্ধার করা হয়।

এসময় বনকর্মীরা শিকারীদের ব্যবহৃত নৌকা, হরিণের মাংস, মাথা, চামড়া ও হরিণের পাসহ আনুসঙ্গিক মালপত্র উদ্ধার করে। তবে হরিণের মাংস ফেলে পালিয়ে যায় শিকারীর দল।

বনবিভাগ সূত্র জানায়, একদল চোরা শিকারী গহীন সুন্দরবনে হরিণ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারি রেঞ্জ কর্মকর্ত নুর আলমের নেতৃত্বে বুড়িগোয়ালিনী অফিসের সদস্যরা রোববার ভোররাত সাড়ে ১২টার দিকে হাজির ভারানি নামক স্থানে অভিযান চালিয়ে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে হরিণের মাংস, মাথা, চামড়া ও হরিণের পাসহ শিকারীদের ব্যবহৃত নৌকা এবং আনুসঙ্গিক মালপত্র জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোন শিকারীকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সাথে জড়িত শিকারীদের চিহ্নিত করে আটক করার চেষ্টা অব্যহত আছে। জব্দকৃত মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে তিনি জানান

একই রকম সংবাদ সমূহ

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

  • উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী