বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে নগদ অর্থ, ঈদবস্ত্র ও ইফতার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এতিম, অসহায়, দরিদ্রদের মাঝে নগদ অর্থ, ঈদবস্ত্র ও ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ রমজান) উত্তর সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষ্যে একটি বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি।

অনুষ্ঠানে সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সদ্য মেডিকেল চান্স প্রাপ্ত একজন শিক্ষার্থী সহ ৩জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও পার্শ্ববর্তী তিনটি এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থী এবং ঈমাম, মুয়াজ্জিন, দরিদ্র, অসহায়, বিধবা সহ শতাধিক ব্যক্তির মাঝে নতুন ঈদবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আগত প্রায় ৫ শতাধিক মানুষকে বিভিন্ন ধরণের ফলমূল দিয়ে ইফতার পরিবেশন করা হয় এবং মাগরিবের নামাজের পর সকলকে ভাত-মাংস দিয়ে আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্যোগে এমন সুবিশাল আয়োজন সত্যি বিস্ময়কর। প্রতিষ্ঠার পর থেকেই মানবসেবায় একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থা। তারুণ্যের দীপ্তময় পদধ্বনিতে মুখরিত এই সংস্থাটি আজ মানুষের আস্থা, ভরসা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে তাদের এমন কর্মযজ্ঞকে সাধুবাদ জানাচ্ছেন প্রতিটি মানুষ।

সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর, ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন- সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থ্যা সভাপতি শিক্ষক ইয়াছিন আলী, স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন, সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম, কলারোয়া নিউজের সম্পাদক আবু রায়হান মিকাঈল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন- মাওঃ মো. ফারুক হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- আক্তারুল সরদার, ইমামুল হোসেন ও আব্দুল্লাহ আল গালিব।

উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল ২০২৪ দিনব্যাপী কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!