মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী

জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা পূরণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে। দেশের নেতৃত্ব উন্নয়নের পথ দেখাচ্ছে। আমাদের একজন নেতা আছেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের পথ দেখাচ্ছেন। আমরা এখন সপ্তাহের সাত দিনই কাজ করছি।’

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

সরকারি ও বেসরকারি চিকিৎসার মধ্যে একটা প্রতিযোগিতা রয়েছে মন্তব্য করে তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থায় বেসরকারি খাতের সেবার মান বেশ ভালো। সরকারি চিকিৎসা ব্যবস্থা কিছুটা পিছিয়ে আছে। তবে সরকার তা সমাধান করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বাজেটে স্বাস্থ্য খাতে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যন্ত্রপাতি থেকে শুরু করে স্বাস্থ্য উদ্যোক্তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে।

জনগণের ভোটে নির্বাচিত সরকার স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

নতুন কুঁড়ি ২০২৫-এর সমাপনী হয়েছে সোমবার। রাজধানীর আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে হাজিরবিস্তারিত পড়ুন

জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

প্রখ্যাত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং ষাটের দশকের ছাত্রনেতা অধ্যাপক ড. মাহবুববিস্তারিত পড়ুন

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • শাপলা চত্বর গণহত্যা মামলা: শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বেড়েছে
  • আগামী সপ্তাহ থেকে কমবে গ্যাস সংকট: জ্বালানি প্রতিমন্ত্রী
  • সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
  • এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
  • ৩ শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল
  • বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই প্রকৃত সাংবাদিকতা: তথ্যমন্ত্রী
  • কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা
  • আ. লীগ আমলে ৫০০ টাকার চারা গাছের দাম ধরা হয়েছে ১ লাখ!
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী