বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাইতিতে বিমান বিধ্বস্ত, নিহত ৬

হাইতির ব্যস্ত রাস্তায় বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছোট ওই বিমানটির পাইলটও রয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ক্যারিবীয় দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

হাইতির সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, হাইতির শহর জ্যাকমেলের উদ্দেশে স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা ৪৪ মিনিটে রাজধানী পোর্ট-অব-প্রিন্সের বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। পরে মাঝআকাশে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় এবং বিকেল ৪টার ৪ মিনিটে এটি বিপদ সতর্কতা পাঠালেও একপর্যায়ে বিধ্বস্ত হয়।

এদিকে টুইটারে দেওয়া এক বার্তায় হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। এই বার্তায় তিনি অবশ্য বিমান বিধ্বস্তের ঘটনায় আহত বা নিহতের কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করেননি।

সূত্র : রয়টার্স

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী