মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাবিবকে মন্ত্রী করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান কর্মী-সমর্থকরা

সাতক্ষীরা-১ আসন তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলছেন, এ এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব-কে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে বিবেচনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা তারেক রহমান এর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, হাবিবুল ইসলাম হাবিব ১৯৯৬ ও ২০০১ সালে এ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

নেতাকর্মীদের ভাষ্য, তার দায়িত্বকালে শিক্ষা ও অবকাঠামো খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়। তাদের দাবি অনুযায়ী, একদিনে ৩৭টি স্কুল-কলেজ প্রতিষ্ঠা, তালা কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণ, তালা হাসপাতাল ৫০ শয্যায় উন্নীতকরণ, পাটকেলগাটা থানা স্থাপন এবং বিভিন্ন সড়কের উন্নয়ন ছিল উল্লেখযোগ্য উদ্যোগ।

খলিশখালি ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান বলেন, হাবিবুল ইসলাম হাবিব এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে টেকনোক্রেট মন্ত্রী করা হলে তালা-কলারোয়ার উন্নয়ন আরও এগোবে বলে তিনি মনে করেন।

জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, মিথ্যা মামলায় ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল এবং পাঁচ বছর কারাভোগও করতে হয়েছে। হামলার শিকারও হয়েছেন তিনি। দলীয় ঐক্য জোরদার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে দায়িত্ব দেওয়া সময়োপযোগী সিদ্ধান্ত হবে।

তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন বলেন, দল ও এলাকার স্বার্থে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে তাদের প্রত্যাশা।

উপজেলা নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক মীর জিল্লুর রহমান বলেন, অবকাঠামো ও শিক্ষা খাতে আরও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। অভিজ্ঞ নেতৃত্ব এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে হাবিবুল ইসলাম হাবিব বলেন, অতীতে এলাকার উন্নয়নে কাজ করেছেন এবং মানুষের পাশে ছিলেন।
দায়িত্ব পেলে উন্নয়নের গতি আরও বাড়াতে কাজ করবেন বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু