শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৮ বছর পর আজাইবাইজানের শুশা শহরে আজানের ধ্বনি

নাগোর্নো ও কারাবাখ অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর শুশায় ২৮ বছর পর আজানের ধ্বনি শোনা গেছে।

আজাইবাইজানের একজন সৈন্য সেখানকার বিখ্যাত ইউখারি গোভার আঘা মসজিদের মিনারে ওঠে আজান দিয়েছেন এমন একটি ভিডিও সামনে এসেছে।

সম্প্রতি শুশা শহরটি আজারবাইজানের নিয়ন্ত্রণে আসে। তুর্কি সংবাদ সংস্থা আদাদোলু অ্যাজেন্সি জানায়, ১৯৯২ সালের ৮ মে আর্মেনিয়া সেনাবাহিনী শুশা অঞ্চলটি দখল করে নেয়।

নাগোর্নো ও কারাবাখের সর্বাধিক গুরুত্বপূর্ণ এলাকা শুশা। আন্তর্জাতিকভাবে এটি আজারবাইজানের বলে স্বীকৃতি ছিল।

গত ৮ নভেম্বর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা দেন, শুশা নগর আর্মেনিয়া থেকে স্বাধীনতা লাভ করেছে। দীর্ঘ ২৮ বছর পর শুশায় আজান শোনা যাবে।

গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তি হয়। চুক্তির পর ইলহাম আলিয়েভ জানান, কোনো রক্তপাত ছাড়াই আজারবাইজান তাদের নাগোর্নো ও কারাবাখ অঞ্চল ফেরত পাবে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়ার সেনাবাহিনী ও আজারবাইজান সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। দুই দেশের সংঘাতের মূলে ছিল নাগোর্নো ও কারাবাখ অঞ্চল।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও