বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
আমেরিকা, ভারত এবং পাকিস্তানের দালালদের ঠিকানা এই বাংলায় হবে না- সংসদ সদস্য প্রার্থী ইদ্রিস আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার ৮ম দিন ২৯শে জানুয়ারি বৃহস্পতিবার তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী এবং কাথন্ডা বাজারে পথসভা এবং গণসংযোগ করেছেন। উক্ত নির্বাচনী গণসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যানন্দ সরকার, জেএসডি নেতা মাষ্টার আব্দুলবিস্তারিত পড়ুন
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন-বল্লীর নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকালে বল্লী ইউনিয়নবাসীর আয়োজনে বল্লী হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন
তালায় জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় বসতবাড়ির জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খানপুর গ্রামের বাসিন্দা ইয়াছিন মোড়ল তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইয়াছিন মোড়ল জানান, একই গ্রামের আঃ সাত্তার মোড়ল, গফ্ফার মোড়ল ও আতিয়ার রহমান মোড়লসহ কয়েকজনের সঙ্গে তার পৈত্রিক ও খরিদকৃত বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে বর্তমানে ১৪৫ ধারায় একটি মামলা চলমান রয়েছে। তিনি আরও জানান, গত ২৮ জানুয়ারি সকালে অভিযুক্তরা গায়ের জোরে তার বসতবাড়িরবিস্তারিত পড়ুন
দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিতে হবে ইজ্জত উল্লাহ

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আকবর হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা আওরঙ্গজেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন
জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- লে. কর্নেল কাজী আশিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর আওতাধীন এলাকায় প্রায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির মৃত্যুকালীন চেক হস্তান্তর

সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির ৫ জনের মৃত্যুকালীন চেক হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা আইনজীবী সহকারীর সমিতি’র পক্ষ থেকে সমিতি’র প্রয়াত সদস্য আব্দুল হাকিম ঢালী, আব্দুল্লাহ কবির,জি.এম রেজাউল করিম, আব্দুল গনি ও আব্দুল হান্নানের সঞ্চিত ফান্ডের টাকার সমপরিমাণ চেক তাদের পরিবারের সদস্যদের নিকট ২৯ জানুয়ারি ২০২৬ দুপুর ২ টার সময় আইনজীবী সহকারী সমিতি’র অফিস কক্ষে কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ চেক হস্তান্তর করা হয়। প্রসঙ্গত আইনজীবী সহকারী সমিতির সদস্য , আব্দুল হাকিম ঢালী,বিস্তারিত পড়ুন
গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধের আহ্বান ওআইসির

গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থার এক বিবৃতিতে তুরস্কের জাতিসংঘ দূত আহমেত ইলদিজ বলেন, গত বছর যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরাইল হামলা চালিয়ে আসছে। সেই সাথে মানবিক সহায়তার সুযোগ কমে আসছে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর বিরুদ্ধে নিন্দনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্টের টেকসই প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়েছে। তবে ইসরাইলের পদক্ষেপগুলো এসব অগ্রগতিকে দুর্বলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ ২০২৬ এর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর ও ব্রাঞ্চ চেয়ারম্যান আ খ ম মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার সহকারী এফ এম রুস্তম আলী এর সঞ্চালনায়বিস্তারিত পড়ুন
নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল : তারেক রহমান

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, আরেকটি মহল শুরু করছে ষড়যন্ত্র। ভেতরে ভেতরে করছে ষড়যন্ত্র। কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে করা যায় বাধাগ্রস্ত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিগত ১৬ বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি নিশিরাতের নির্বাচন দেখেছি, গায়েব নির্বাচন দেখেছি, দেশের মানুষ ভোট দিতে পারেন নাই।বিস্তারিত পড়ুন
নির্বাচনী প্রচারণায় নিষিদ্ধ পোস্টার, ‘আচরণবিধি’ মানতে ইসির নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সব রিটার্নিং অফিসারকে নিতে বলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। বুধবার ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে দেওয়া হয় এ নির্দেশনা। চিঠিতে উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী নির্বাচনী প্রচারণায় লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রে রয়েছে বিধিবিস্তারিত পড়ুন

