জুন, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

রেলপথকে আরও নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে দেশের প্রধান প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নে একাধিক মেগা প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন বা বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লা-১০ আসনের সংসদবিস্তারিত পড়ুন
কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়
শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ামুখী করে গড়ে করতে হবে। মাদকের ভয়াল থাবার বিপরীতে একমাত্র ক্রীড়াই ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বর্তমান সরকারের গৃহীত বৃক্ষরোপণ অভিযানকে ত্বরান্বিত করতে তিনি প্রত্যেক শিক্ষককে দশটি করে ও শিক্ষার্থীদের একটি করে বৃক্ষরোপণ করার আহ্বান জানান। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, নতুনকুঁড়ির মাধ্যমে সরকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যে সফলতা অর্জন করেছে। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে “মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়ন” বিষয়ক এক সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং স্থানীয় উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’-এর যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের টাইগার প্লাস হোটেলের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও উদ্বোধনী ঘোষণা করেন সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নাগরিক নেতা অ্যাডভোকেট আবুলবিস্তারিত পড়ুন
ব্র্যাকের উদ্যোগে
মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ

যশোরের মনিরামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে স্থানীয় মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ৭ জন মৎস্য খামারির মধ্যে মোট ১৪ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। মৎস্য চাষের মাধ্যমে উপকারভোগীরা যেমন আর্থিকভাবে লাভবান হতেবিস্তারিত পড়ুন
মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের দশআনী গ্রামের এক প্রবাসী যুবক মালয়েশিয়ায় আত্মহত্যা করেছেন। নিহত আলমগীর হোসেন (২৪) ওই গ্রামের আমির হোসেনের ছেলে। জানা গেছে, মালয়েশিয়ার পেনাং শহরে অবস্থানরত আলমগীর হোসেন গত মঙ্গলবার রাতে যে রুমে থাকতো, সেই রুমে গলায় গামছা পেঁচানো ঝুঁলন্ত অবস্থায় মৃত পাওয়া যান। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আলমগীরের বন্ধু ও সহকর্মী প্রবাসী রিপন হোসেন জানান, “কীবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কালিগঞ্জ চাঁদখালী গ্রামের মোঃ আব্দুল হান্নান। বুধবার (১৭ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সহোদর ভাই মাওলানা আব্দুল মান্নান বিগত ২০১৫ সাল থেকে বর্তমান ২০২৬ সাল পর্যন্ত আমার পৈত্রিক ৯ শতক জমির হারির টাকা দেন না।বিস্তারিত পড়ুন
যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান

যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিক্ষক ও সাংবাদিক মোঃ আছাদুজ্জামান। বুধবার (১৭ জুন ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবকদের সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ আছাদুজ্জামান সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন স্থানীয় ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন। নির্বাচিত মোঃ আছাদুজ্জামান শহীদ স্মরণী ঝাঁপা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, দৈনিক যশোর পত্রিকার স্থানীয় প্রতিনিধি এবং রাজগঞ্জ প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে

সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের প্রতিটি বৈঠকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং জোরালোভাবে উত্থাপন করা হচ্ছে। সীমান্তে আত্মরক্ষার অজুহাতে প্রাণঘাতীবিস্তারিত পড়ুন
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল-২০২৬ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোয় সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীরা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতায় তাদের মাসিক টিফিন ভাতা পাঁচ গুণ বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে অষ্টম পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের মাসিক টিফিন ভাতা ২০০ টাকা। নতুন পে স্কেল কার্যকর হলে এ ভাতা বেড়ে হবে ১বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিববিস্তারিত পড়ুন

