আগস্ট, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মাথাপিছু আয় ৪৫৯১ ডলার করতে চায় সরকার

আগামী পাঁচ বছরে অর্থনীতির কাঠামোগত সংস্কার ও প্রবৃদ্ধি বাড়িয়ে দেশের মানুষের গড় মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। একই সময়ে মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনা এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) ‘Transforming Economy from Fragility to Prosperity’ শীর্ষক প্রতিবেদনে সরকারের আগামী পাঁচ বছরের অর্থনৈতিক পরিকল্পনায় এসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।বিস্তারিত পড়ুন
তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর সেটি আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ভবনের এমন কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শনিবার (২২ অগাস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেইঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না। কারণ হিসেবে বলা হয়েছিল, বাংলাদেশ প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না, এ বিষয়ে সংশ্লিষ্ট বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালত থেকে এ নোটিশ জারি করা হয়। নোটিশে ১৬ থেকে ১৮ নম্বর বিবাদীদের নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে আদালতে উপস্থিত হয়ে নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা কেনবিস্তারিত পড়ুন
তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন

প্রকৃত মানবতার সৌন্দর্য লুকিয়ে থাকে অন্যের মুখে হাসি ফোটানোর মাঝে। সেই লক্ষ্যকে সামনে রেখে সমাজের অবহেলিত, শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন। শুক্রবার (২১ আগস্ট) সকালে সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামে প্রতিবন্ধী শিশু সিয়াম সরদারকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। জার্মানি প্রবাসী কামাল হোসেন ও তাঁর বন্ধুদের সহযোগিতায় শিশুটির হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জার্মানি প্রবাসী কামাল হোসেন, সাপোর্ট হিউম্যানিটিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ-এর কনসোর্টিয়াম গোফরইম্প্যাক্ট (GO4IMPact) কর্মসূচির আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতা কীভাবে খাপ খাইয়ে নিতে হবে এবং স্বাস্থ্যঝুঁকি কীভাবে মোকাবিলা করতে হবে-তা নাটকের মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর আড়াইটায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাপপ্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমার উপস্থিতিতে যদি পাঁচজন মানুষও উৎসাহিতবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। কমিটির সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন মোঃ আরিফুল ইসলাম। গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে বোর্ডের জারি করা এক স্মারকের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটির সভাপতি মোঃ আরিফুল ইসলাম। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মাদ আব্দুল মান্নান এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেনবিস্তারিত পড়ুন
কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের লাশ দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী, ছয়জনের লাশ ভারত-বাংলাদেশের দুই সীমান্ত দিয়ে দেশে পাঠানো হবে। অপর এক বাংলাদেশি নাগরিকের লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতাতেই সৎকার করা হবে। নিহতদের মধ্যে পাঁচজনের লাশ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হবে। তারা হলেন- কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, শর্ণশীষ দত্ত, মো. আকরাম আলী এবং সাভারের আহামেদবিস্তারিত পড়ুন
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ পাঁচ বাংলাদেশির মরদেহ ফিরছে আগামীকাল শনিবার (২২ আগস্ট)। জানা গেছে, সব প্রক্রিয়া সম্পন্ন হলে শনিবার (২২ আগস্ট) সকালে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহগুলো দেশে আসবে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান ও বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (২১ আগস্ট) দেশে ফেরার কথা থাকলেও প্রয়োজনীয় ছাড়পত্র ও এনওসি জটিলতায় তা সম্ভববিস্তারিত পড়ুন
কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে। নিহতরা হলেন- উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের ঘের ব্যবসায়ী আলিমুজ্জামান সাজু (৪৫) ও তেঁতুলিয়া গ্রামের রেবতী সরকার (৩৬)। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বরেয়া ও তেঁতুলিয়া গ্রামের পরিবেশ। প্রিয়জনকে হারানোর শোকের পাশাপাশি এখন স্বজনদের একটাই আকুতি—দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক তাদের লাশ। শেষবারের মতো প্রিয়জনের মুখ দেখে নিজ হাতে দাফন করতে চানবিস্তারিত পড়ুন

