অক্টোবর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে এসআরবি ও পুলিশের যৌথ বাহিনী। শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে জেলার কালিগঞ্জ থানার বিষ্নুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বশির আহমেদ এর বাড়ি থেকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনবিস্তারিত পড়ুন
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারবিস্তারিত পড়ুন
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সহিংসতা নয়, সুবিচার চাই। সাতক্ষীরা সদর উপজেলায় যুব নেতৃত্বে দেশব্যাপী শিশুনির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর-২০২৬) সকাল ১০ টায় সাতক্ষীরা সদরের পিটিআই সংলগ্ন পিএন স্কুল মাঠে এক্টিভিস্টা সাতক্ষীরার আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব সংগঠনের সদস্য, তরুণ স্বেচ্ছাসেবক, সামাজিক ও মানবাধিকারকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, নেটওয়াক, সাংবাদিক এবং অন্যান্য সংগঠনের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সহিংসতা নয়, সুবিচার চাই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন
চায়ের কাপে নির্বাচনী ঝড়, সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে আলোচনার কেন্দ্রে যারা

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে চায়ের আড্ডা। হাটবাজার, মোড় ও চায়ের দোকানগুলোতে এখন আলোচনার প্রধান বিষয় নির্বাচন। কে হবেন আগামী দিনের চেয়ারম্যান, কোন দল কাকে মনোনয়ন দেবে, আর কার পক্ষে জনসমর্থন বেশি—এসব প্রশ্ন নিয়ে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। সব মিলিয়ে ইউনিয়নজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে বাড়ছে আগ্রহ ও কৌতূহল। পাড়া-মহল্লা ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটি ঘোষণা, উপদেষ্টা রউফ, সভাপতি সান্টু, সম্পাদক রনজু

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির আয়োজনে শহরের পলাশপোলস্থ রয়েল প্লাস কনভেনশন সেন্টারে আব্দুল মোমেল খান চৌধুরী (সান্টু চৌধুরী) এর সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীিত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়রবিস্তারিত পড়ুন
পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীন বলেছেন, দেশে কোন সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু বলে কিছু নেই। এদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান সকলেই আমরা ভাই-ভাই। এখানে ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে সকল ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার বদ্ধপরিকর। সারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক তারেক রহমান পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন।বিস্তারিত পড়ুন
তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর, নলতাসহ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামণ্ডপের পরিবেশ, আয়োজন ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে শেখ জিল্লুর রহমান সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সম্প্রীতি বজায়বিস্তারিত পড়ুন
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। রবিবার (১৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে সহযোগিতারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাবেক পৌর কাউন্সিলর সাগর

শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মালম্বী মানুষের খুশি ভাগাভাগি করে নিতে প্রতিবছরের ন্যায় হিন্দু ধর্মালম্বী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে শহরের পলাশপোলস্থ টেনিস গ্রাউন্ডে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক মানবিক পৌর কাউন্সিলর ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর তার ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, ‘আমি আমার ব্যক্তিগত উদ্যোগে প্রতিবছর পূজার সময় আপনাদের সাথে খুশি ও আনন্দ ভাগাভাগিবিস্তারিত পড়ুন
মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বরসংবলিত প্লেট বসানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে বাইক মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ, রং ও উপকরণ অনুসরণ করে এই নম্বর প্লেট লাগাতে হবে। বিআরটিএর গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট বাইক মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএর তথ্য অনুযায়ী, এতদিন মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভবিস্তারিত পড়ুন

