অক্টোবর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত ইএসডিপি-এমওসি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ২০২৭ সালের ১ এপ্রিল থেকে পূর্ব-এশিয়ার দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হবে। সোমবার (১৯ অক্টোবর) চুক্তি সই ও কর্মী নিয়োগের বিষয়টি জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর আগে রোববার (১৭ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাপান সরকারের প্রায় এক বছরের দীর্ঘ প্রচেষ্টার ফলস্বরূপ উভয় দেশের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি ইএসডিপি-এমওসি (মেমোরেন্ডামবিস্তারিত পড়ুন
জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি আধুনিকায়নকৃত ওসমানী উদ্যানেরও উদ্বোধন করেন। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান, শাহারিয়ার খাঁন আনাসের মা সানজিদা খান দীপ্তি এবং ওয়াসিম আকরামের বাবা মোহাম্মদ শফিউল আলমকে সঙ্গে নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন তিনি। উদ্বোধনবিস্তারিত পড়ুন
ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভের পাল্টা অবস্থান নিতে আত্মপ্রকাশ করেছে ‘লাল হিট জনতা পার্টি’। রোববার (১৮ অক্টোবর) দিল্লির মালব্য স্মৃতি ভবনে দলটির প্রথম সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের সমালোচনা করেন লাল হিট জনতা পার্টির নেতারা। তাঁদের অভিযোগ, এসব কর্মসূচির মাধ্যমে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে। লাল হিট জনতা পার্টির প্রধানবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) কালিগঞ্জ, সাতক্ষীরা কর্তৃক ‘সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়েছে। এ উপলক্ষ্যে সংস্থার প্রধান কার্যালয়ে সোমবার বিকালে বৃক্ষরোপন অভিযান ২০২৬ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার নির্বাহী প্রধান জি, এম, ফিরোজ আহমেদ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১২ নং মৌতলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ফেরদাউস মোড়ল মহোদয় উপস্থিত থেকে সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার পানিয়াবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলাকে ঘিরে পৌরদীঘিতে চলছে রাতের নৌভ্রমণ। জনপ্রতি ৫০ টাকার টিকিটে ১০ মিনিটের জন্য নৌকায় ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। প্রতিটি নৌকায় চার থেকে ছয়জন বসার ব্যবস্থা থাকলেও নেই লাইফ জ্যাকেট। নৌকা পরিচালনাকারী ইজারাদারও স্বীকার করেছেন, তাঁদের কাছে লাইফ জ্যাকেট নেই। ফলে প্রশ্ন উঠেছে, রাতের অন্ধকারে দীঘির পানিতে দুর্ঘটনা ঘটলে যাত্রীদের জীবন রক্ষায় প্রস্তুতি কতটা? স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরদীঘিতে নৌভ্রমণের জন্য রয়েছে মোট নয়টি নৌকা। প্রতিটি নৌকায় চার থেকে ছয়জনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ১৯০ জন সহকারী শিক্ষকের হাতে পদায়নপত্র তুলে দেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে পদায়নপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। এসময় তিনি নবনিযুক্ত শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রাথমিক শিক্ষা শিশুর ভবিষ্যৎ জীবন গঠনের মূল ভিত্তি। আর শিক্ষকবিস্তারিত পড়ুন
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে এবং সরকারের উন্নয়নের রুপরেখা তুলে ধরে সাতক্ষীরা শহরে লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। রবিবার (১৮ অক্টোবর) বিকালে সাতক্ষীরা শহরের সদর থানা সড়ক, প্রেসক্লাব সড়ক ও শহরের পাকাপোলসহ বিভিন্ন স্থানে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কবিস্তারিত পড়ুন
যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে জুনায়েদ নামের ৪ বছরের এক শিশু মারা গেছে। শিশুটি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের হালসা গ্রামের দিনমজুর ইমদাদুলের সন্তান। স্থানীয়রা জানান, শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বাড়ীর সবার অগোচরে বাড়ীর পাশের একটি পুকুরে নেমে শিশুটি ডুবে তলিয়ে যায়। প্রায় এক ঘন্টা নিখোঁজ থাকার পর অনেক খোঁজাখুঁজির একপার্যায়ে বাড়ীর পাশের আহাদ আলীদের পুকুর থেকে শিশু জুনায়েদের মৃতদেহ স্বজনরা উদ্ধার করে। শিশুটির মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতি ও তাদের দুই শিশুকন্যা। রিসোর্টের শৌচাগার থেকে উদ্ধার হওয়া চারজনের দগ্ধ মরদেহ তাদের হতে পারে বলে আশঙ্কা করছেন স্বজনেরা। তবে মরদেহগুলোর পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত না হওয়ায় পরিবারটির সদস্যদের ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মণিরামপুর থানা পুলিশ বলছে, তারা নিশ্চিত হয়েছেন যে তুহিন, তার স্ত্রী ও দুই সন্তান অগ্নিকান্ডে মারা গেছেন। নিখোঁজ ব্যক্তিরা হলেন মণিরামপুর হাসপাতাল মোড়সংলগ্নবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড় এর নেতৃত্বে নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে গিয়ে মতবিনিময় করেন এবং জেলা পরিষদের প্রশাসক কেবিস্তারিত পড়ুন

