অক্টোবর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ‘পতিত আওয়ামী লীগ সরকারের সব সন্ত্রাসীরা এখন হাজির হয়েছে রিকশাচালক হিসেবে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। চিফ হুইপ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা ছয়টি আসন পেয়েছেন তারা অনেকে অশ্লীল বক্তব্য দেন। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসব অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিৎ। নুরুল ইসলাম মনি বলেন, দেশ যতবার বিপদেবিস্তারিত পড়ুন
মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি

মানব পাচার নির্মূলে নির্ধারিত ন্যূনতম মানদণ্ড পুরোপুরি পূরণ করতে পারেনি বাংলাদেশ। তবে এ অপরাধ প্রতিরোধে সরকারের উদ্যোগ ও প্রচেষ্টা আগের বছরের তুলনায় বেড়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৬ সালের ট্রাফিকিং ইন পারসনস (টিআইপি) রিপোর্টে এ মূল্যায়ন তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় ধাপে (টিয়ার-২) রাখা হয়েছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, ভুটান ও শ্রীলঙ্কাও এ ধাপে রয়েছে। যুক্তরাষ্ট্রেরবিস্তারিত পড়ুন
সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট

শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করা যাবে না বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক বাসিন্দাকে অবৈধ বাংলাদেশি অভিবাসী সন্দেহে আটক ও ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের কাছে এ বিষয়ে জানতে চেয়ে তিনি বলেন, কারও বক্তব্যের ভিত্তিতেই কাউকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে ফেরত পাঠানো যায় কি না। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন,বিস্তারিত পড়ুন
গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচারের পক্ষে ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নাভানেথেম নাভি পিল্লাই। শুক্রবার (০৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। ৮৫ বছর বয়সী পিল্লাই জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান হিসেবে তিনিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়ে তৈরি হয়েছে দুর্গা প্রতিমা। দুর্গাপূজা ঘিরে প্রতি বছরই নতুন কোন শিল্পকর্ম নিয়ে হাজির হন এখানকার প্রতিমাশিল্পী ও পূজা আয়োজকরা। এরই ধারাবাহিকতায় এবার দেশীয় খাদ্যশস্য সাদা তিলের আবারণে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। অভিনব এই শিল্পকর্ম ইতোমধ্যে দর্শনার্থীদের নজর কেড়েছে। কলারোয়া পৌরসভার উত্তর মুরারীকাটি পালপাড়া সার্বজনীন পূজামন্ডপে মোট ১৬টি প্রতিমা তৈরী করা হয়েছে। প্রতিটি প্রতিমার গায়ে বিশেষ পদ্ধতিতে বসানো হয়েছেবিস্তারিত পড়ুন
ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১২টায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ভার্চুয়ালি যুক্ত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা চালুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছে সুনীল দাসের। দীর্ঘ প্রায় ছয় বছর ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার প্রয়োজন হলেও অর্থের অভাবে তা করাতে পারেননি। এখন চোখের অবস্থা আরও খারাপ হয়েছে বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। সুনীল দাস সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ব্রহ্মরাজপুর গ্রামের বাসিন্দা। বয়স ৫৯ বছর। দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগলেও সামর্থ্যের অভাবে নিয়মিত চিকিৎসা নিতেবিস্তারিত পড়ুন
দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় কিশোরী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কিশোরীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ এবং সঞ্চয়ের বিপরীতে প্রণোদনার চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত ইরেসপো প্রকল্পের আওতায় সখীপুর মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জানানোবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে শাঁখরা বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজনে ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বেইলি ব্রিজ সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসান ও অমিত হাসান শিপনকে পাঁচ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল বৃহস্পতিবার এ রিমাণ্ড মঞ্জুর করেন। নাহিদ হাসান সাতক্ষীরা শহরতলীর ইটাগাছার গিয়াসউদ্দিনের ছেলে ও অমিত হাসান শিপন একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা ও সদর থানার এসআই আলমগীর হোসেন জানান. কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পুলিশবিস্তারিত পড়ুন

