মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দারিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

কলারোয়ায় দারিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রয়াত ইংরেজি শিক্ষক ওসমান আলী নুরানীর স্মরণে তার পুত্র মার্কিন যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলসের লওলা মেরিমাউন্ট বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাকানিক্যাল বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ড.রফিকুল ইসলাম নুরানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর অর্থায়নে উপজেলার ৫১জন মেধাবী ও দারিদ্র শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি আড়াই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

নতুন বছরের প্রথম দিন ১জানুয়ারী রবিবার দুপুরে কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ড.রফিকুল ইসলাম নুরানী লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের উদ্যোগে সেখানে ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার প্রফেসর ড.রফিকুল ইসলাম জানান, ‘বিগত কয়েক বছর যাবত এই অনুদান প্রদান করে আসছেন, ভবিষ্যতেও এটা অব্যাহত রাখার ইচ্ছা আছে।’

শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বকর ছিদ্দিক, শেখ আমানুল্লাহ কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, মাজেদুল ইসলাম নুরানী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা প্রমুখ।

সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম পল্টুর সঞ্চলানায় অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তরাসহ শিক্ষক ও ‍অন্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন