রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সিনিয়র সাংবাদিক শিক্ষাবিদ আনিসুর রহিমের মৃত্যুতে কলারোয়ায় সম্মিলিত সামাজিক আন্দোলনের শোকবার্তা

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ,অসম্প্রদায়িক সমাজ বিনির্মানে অঙ্গীকারবদ্ধ’ সম্মিলিত সামাজিক আনাদোলন সাতক্ষীরা জেলার নব গঠিত কমিটির উপদেষ্টা, প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সাতক্ষীরা চিত্র’র সাবেক সম্পাদক, সাতক্ষীরা নাগরিক কমিটির সভাপতি শিক্ষাবিদ আনিসুর রহিমের মৃত্যুতে সম্মিলিত সাসাজিক আন্দোলন কলারোয়া উপজেলা কমিটির উপদেষ্টামন্ডলী ও কর্মকর্তাবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন।

প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপদেষ্টা কপাই সভাপতি শেখ শহিদুল ইসলাম, উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপদেষ্টা জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, কমিটির সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সহ সভাপতি প্রভাষক শেখ আল কামুন, সাধারন সম্পাদক মাস্টার মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আতিক মুহিব, অর্থ সম্পাদক লক্ষন চন্দ্র বিশ্বাস, প্রচার সম্পাদক সাংবাদিক আরিফুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক মোর্তজা হাসান, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক সরদার জিল্লুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন ও সমাজকর্মী ফারজানা খাতুন সহ শুভাকাঙ্খীবৃন্দ।

উল্লেখ্য, শিক্ষাবিদ সাংবাদিক আনিসুর রহিম(৭১) মঙ্গলবার (৩ জানুয়ারী) দুপুরে স্ব-পরিবারে সুন্দরবন ভ্রমণে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন( ইন্না…রাজেউন)। তিনি গত ৩১ ডিসেম্বর শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সাতক্ষীরা জেলার সম্মিলিত সামাজিক আন্দোলন-২২’ প্রথম সম্মেলনে নব গঠিত কমিটির উপদেষ্টা হিসাবে দায়িত্বভার গ্রহন করেছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা