রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার প্রবীন শিক্ষক আওরোঙ্গজেব’র জানাজা সম্পন্ন

কলারোয়া আলিয়া মাদ্রাসার প্রাক্তন সিনিয়র ইংরেজি শিক্ষক সি,জি,এম আওরঙ্গজেব এর জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাদ যোহর কলারোয়া আলিয়া মাদ্রাসা মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন ঝাউডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারি।

প্রভাষক মাওলানা তৌহিদুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বজলুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, অবসরপ্রাপ্ত সরকারি অধ্যাপক মাওলানা ওমর আলী, মরহুমের বড় ছেলে আল আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মিলন আসাদ। কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা কামরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক ঈমান আলী শেখ, বাগআঁচড়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সাইফুদ্দিন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুপ্রকের সভাপতি আখতার আসাদুজ্জামান চান্দু, কলারোয়া বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রাশিদুল হাসান কামরুল, সাংবাদিক এমন এ সাজেদ, প্রধান শিক্ষক মুজিবুর রহমান সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষাবিদ, গুণীজন, সমাজসেবক, ছাত্র, অসংখ্য আত্মীয়স্বজন আত্মার মাগফিরাত কামনায় কলারোয়া আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে জানাযায় শরিক হন। মরহুমের দ্বিতীয় জানাজা নিজের গ্রাম চাকলাতে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সি,জি,এম আওরঙ্গজেব গতরাত ৩.৩০ মিনিটে তুলসীডাঙ্গাস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা