বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জের বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব

উ‌‌‌ৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার কালীগঞ্জের তারালী ইউনিয়নের ঐতিহ্যবাহী বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সার্বিক আয়োজনে সোমবার (২০ ফেব্রæয়ারি) সকাল ১০টায় বিদ্যাললের সবুজ চত্বরে উৎসবকে ঘিরে বসেছিল শিক্ষার্থীদের আনন্দাসর। গানে-কবিতায় আর আলোচনায় মেতে উঠেছিলো স্কুলের শিক্ষার্থীরা। হরেক রকম পিঠার স্টল সাজিয়ে প্রদর্শন করে তারা। বাসন্তী শাড়িতে সেজে আগতদের ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানায় শিক্ষার্থীরা।
এদিকে বসন্ত বরণ ও পিঠা উৎসব উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অত্যন্ত নান্দনিক। বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক একেএম হাসানুজ্জামান ও মোহাম্মদ ইকবাল হোসেনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের শৈশবের স্মৃতিধন্য এ বিদ্যাপীঠে বসন্ত বরণ ও পিঠা উৎসবে প্রায় ১০-১১ রকমের বিভিন্ন পিঠা উপস্থাপন ও পরিবেশন করা হয়। পিঠা উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক এম. আব্দুল হাকিম সরদার।‌
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিস আলী, হীরালাল সরকার, অবসরপ্রাপ্ত (গণিত) শিক্ষক সত্য রঞ্জন বিশ্বাস, ইউপি সদস্য ও সাতক্ষীরা ডক্টর’স ক্লিনিকের ডাইরেক্টর এনামুল হক (এনাম), সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান সরদার, বরেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা পারভীন, কিশোরী মোহন, সাবেক অফিস সহকারী জগদীশ রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মোট ১০টি স্টলের মধ্যে বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৬টি স্টল, বরেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১টি স্টল এবং সাবেক শিক্ষার্থীদের ৩টি স্টল স্থান পায়।
কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্য আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি করা হয়। ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন কাটার মাস্টার জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী