বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কলারোয়ায় মুখে বাইন মাছ ঢুকে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় খেলতে গিয়ে মুখে বাইন মাছ ঢুকে গোলাম রসুল (১৩) নামের এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এঘটনা ঘটেছে। নিহত ওই ছেলে পুটুনি গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহম্মেদ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসক জানান-বেলা ১২টার দিকে ওই শিশুটির গলায় একটি বাইন মাছ ঢুকে যায়। এর পরেই সে জ্ঞান হারায়। অচেতন অবস্থায় বেলা ১টার দিকে তাকে জরুরি বিভাগে আনা হয়। ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করে আমরা নিশ্চিত হই হাসপাতালে আনার আগেই সে মৃত্যু বরণ করেছে।
পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি বিলে মাছ ধরছিল গ্রামের সবাই। সেখানে গোলাম রসুল নামের ওই প্রতিবন্ধী শিশুটির মাও মাছ ধরছিলো। সেখানে খেলতে গিয়ে শিশুটির গলায় বাইন মাছ ঢুকে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শিশুটির মা আশুরা বিবি জানায়, সকাল থেকে ছেলেকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরছিলাম বিলে। হঠাৎ গলার ভেতরে একটা বাইন মাছ ঢুকে যাওয়ায় ছেলে চিৎকার শুরু করে। অনেক চেষ্টা করেও সে মাছ বের করা যায়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই আমার ছলেকে ডাক্তারা মৃত ঘোষণা করে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা