বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চান্দুড়িয়ায় কে.সি.জি মিতালী সংঘের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) কে.সি.জি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে চক্ষু শিবিরের আয়োজন করেন কে.সি.জি মিতালী সংঘ।

সাইটসেভার্স এর অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসাপাতালের বাস্তবায়নে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় সচ্ছল রোগীেদের স্বল্প খরচে ও দরিদ্র, প্রতিবন্ধিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

ক্যাম্পেইন শেষে চোখের ছানী অপারেশন ও লেন্স বসানোর জন্য প্রায় ৫০ জন রোগী বাছাই করেন দায়িত্বরত চিকিৎসকগণ।। পরে তাদের সংস্থার নিজস্ব পরিবহন ব্যবস্থায় পাঠানো হয় খুলনা বিএনএসবি চক্ষু হাসাপাতালে।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন- চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন, কে.সি.জি মিতালী সংঘের সভাপতি সিনিয়র শিক্ষক আঃ সবুর, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ইউপি সদস্য মোস্তফা ফারুক কবির, নিজামদ্দীন মন্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন- সমাজসেবক জাহিদ হাসান টিপু, মোতালেবুর রহমান হিরণ সহ কে.সি.জি মিতালী সংঘের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, কে.সি.জি মিতালী সংঘ একটি অরাজনৈতিক ও সেবামূলক সংস্থা। ২০২২ সালে পথচলা শুরু করে সংগঠনটি ইতোমধ্যে নানা সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কাজ করে সাধারণ মানুষের মাঝে আস্থা, ভরসা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। সংগঠনটির উদ্যোগে এর আগেও একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।


একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা