বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সিংগা হাইস্কুলে শিক্ষা সফরের লটারির পুরস্কার বিতরণ

কলারোয়ার বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সফরের-২৩’র অংশ হিসাবে লটারি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ২৩ ফেব্রুয়ারী) বেলা ২ টায় শিক্ষার্থীদের অংশগ্রহনে লটারী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। লটারি প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ও শিক্ষা সফরে গান ও নৃত্যে অংশগ্রহনাকারী ছাত্রীদেরকে পুরস্কৃত করা হয়। লটারী প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

স্কুল সংলগ্ন আম্রকাননে অনুষ্ঠিত অনুষ্ঠানে লটারি প্রতিযোগীতা বাস্তবায়ন কমিটির আহবায়ক শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনা ও শিক্ষা সফর উৎযাপন কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাসের সহযোগীতায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর, আঃ রউফ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার জাহাঙ্গীর হোসেন, মাস্টার শফিকুল ইসলাম, শিক্ষিকা নাসরিন আক্তার, শিক্ষক স্বপন কুমার সরকার, মাস্টার আব্দুস সালাম, মাস্টার বদরুজ্জামান বদরু, মেহেদি হাসান, শুভংকর মজুমদার, বিকাশ কুমার ঘোষ,অফিস স্টাফ সাহিদা খাতুন, ইশারুল ইসলাম, নাজমুল হোসেন, মাসুদ রানা সহ কয়েক শতাধিক শিক্ষার্থী। গোপনীয়তা রক্ষা করে লটারীর ভাগ্য নির্ধারনী পরীক্ষায় জয়ী ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী সহ বিভিন্ন ক্যাটাগরিতে ৪০ জন শিক্ষার্থীকে আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়।এ ছাড়া অনুষ্ঠিত শিক্ষা সফরের ভ্যেনুতে গান ও নৃত্যে অংশগ্রহনকারী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।
প্রসঙ্গতঃ স্কুলের আয়োজনে গত ২০ ফেব্রুয়ারী সোমবার ঝিনাইদাহ জোহান ড্রিম ভ্যালি পার্কে শিক্ষা সফর-২৩’ আনন্দঘন পরিবেশে সফল হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা