মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় গাছ থেকে পড়ে তৌহিদুর রহমান (৪২) নামের এক যুবক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। গাছে উঠে ডাল ভাঙতে গিয়ে গাছ থেকে পড়ে সে মারা গেছে বলে স্থানীয়রা জানায়।

তৌহিদুরের ছোট ছেলে মুকুল হোসেন জানান, ‘পার্শ্ববর্তী ধান্যতারা গ্রামের আম ব্যবসায়ী বজলুল রহমানের জনে বা কামলা হিসেবে মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৭টার দিকে গয়ড়া গ্রামের মৃত আবুল হোসেনের আম গাছে চারজন মিলে ছোট আম বা আমের গুটি ভাঙছিলেন।
হঠাৎ আমগাছের ডাল ভেঙে পড়ে নিচে থাকা ইটের গাদার উপরে পড়ে যায় আমার আব্বা। সেসময় তার মাথায় ও মুখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। প্রথমে তাকে সাতক্ষীরার বুশরা হাসপাতালে ভর্তি করি। পরে খুলনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ১২ এপ্রিল রাত ১০টার দিকে আমার আবার মৃত্যু হয়।’

তিনি আরো জানান, ‘তার পিতা তৌহিদুর রহমান গয়ড়া বাজারে ঝাল-পেঁয়াজের ব্যবসা করতো। পাশাপাশি অন্যান্য কাজকর্মও করতো।’

তৌহিদুর রহমানের স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ পরিচালনা করেন কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আক্তার ফারুক।

জানাজা নামাজ শেষে রামভাদ্রপুর সরকারি গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, তৌহিদুর বিভিন্ন মৌসুমে বিভিন্ন কাজ ও ব্যবসা করে থাকে। মঙ্গলবার তৌহিদ জনৈক আবুলের আম গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে আশংকা জনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাতে তার মৃত্যু হয়। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।’

তৌহিদের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম