সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা জেলা বাসিকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশের কর্ণধার, মানবিক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

তিনি বলেছেন, বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ” – জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী এই গানের সুরে আমরা স্বাগত জানাই পবিত্র ঈদুল ফিতরকে। আমি সাতক্ষীরা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।

পুলিশ সুপার বলেন পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে সকলের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি মুসলিম ভাইদের বড়ই আনন্দের-খুশির দিন।

তাই এ আনন্দ ছড়িয়ে পড়ুক সাতক্ষীরাবাসী সহ সবার মাঝে। শহরবাসী শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হন আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় রমজান মাস জুড়ে জেলা পুলিশ তৎপর ছিল, যে কারণে রমজান মাসে চুরি, ডাকাতি ছিনতাই সংগঠিত করতে পারেনি। এছাড়া ঈদ বাজারে একটি মহল জাল টাকার লেনদেন করে থাকে। জেলা পুলিশের তৎপরতার কারণে তারা এবার ঈদের বাজারে জাল টাকার ছড়াছড়ি করতে পারেনি।

তিনি বলেন, ঈদকে ঘিরে শুধু শহরে নয়, অন্যান্য উপজেলাগুলোতেও আমরা পুলিশের টহল বাড়িয়েছি। তাছাড়া অত্যন্ত অঞ্চলে বিট পুলিশ কাজ করে যাচ্ছে। দিনের শুরু থেকে রাত পর্যন্ত সাদা পোশাকে পুলিশের টিম কাজ করে যাচ্ছে। এছাড়াও ডিবি পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে আছে, মানুষ যেনো কোনো অবস্থাতেই ছিনতাই কিংবা ডাকাতির শিকার না হয়। আমরা আমাদের অবস্থান থেকে কাজ করছি, মানুষ যেনো একটু সচেতন হয়।

তিনি বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। সাতক্ষীরা বাসীর মধ্যে ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইচপাড়া গ্রামেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”Íএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন
  • সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পিকে সামেক হাসপাতালে দেখতে গেলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
  • গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প
  • মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি