বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

সারাদেশের ন্যায় যশোরের শার্শার বাগআঁচড়ায় দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৩ সুষ্ঠু, শান্তিপূর্ন পরিবেশে ও কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে । এবারই প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে খুশি ও উচ্ছ্বাস শিক্ষার্থীরা। তবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা নিতে পেরে শিক্ষকরা আনন্দিত।

জানাযায়, নির্দেশনা মোতাবেক ৩০শে এপ্রিল রবিবার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে ৩শ ৬৪জন পরীক্ষার্থী ও বাগআঁচড়া বালিকা গার্লস স্কুল এন্ড কলেজে ৩শ ২৪জন জনসহ ২ টি কেন্দ্রে মোট ৬শ ৮৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

শার্শা উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্রপাল দুটি পরীক্ষা কেন্দ্রই পরিদর্শন করেছেন।

এ পরীক্ষায় ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬শ ৮৮ জন ছাত্র/ছাত্রীর মধ্যে প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় ৬শ ৭১জন অংশগ্রহণ করেছে। এতে অনুপস্থিত ছিলেন, ১৭জন পরীক্ষার্থী।

তবে শিক্ষার্থীরা জানান, পরীক্ষায় অংশ নিয়ে অনেক ভালো লাগছে। এবারের প্রথম পরীক্ষায় অনেকের ভালো হয়েছে। বাকি পরীক্ষাগুলো ও ভালো হবে এবং সামনে ভালো ফলাফল করবে বলে পরীক্ষার্থীরা আশা করছেন।

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচীব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ জানান, আনন্দ মুখর পরিবেশে এবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থী ও আমরা অত্যান্ত খুশি।

বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের প্রধান শিক্ষিকা ও কেন্দ্র সচীব শাহানারা খাতুন জানান, আনন্দঘন সুন্দর পরিবেশে পরিবেশএবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে পরীক্ষার্থী ও আমরা সবাই আনন্দিত

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলমবিস্তারিত পড়ুন

  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • উলাশী খাল পুনঃখননের পথে যশোরে প্রধানমন্ত্রীর সফর, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে শার্শা
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা