শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধানদিয়ায় রাস্তার পাশে সরকারি গাছ কাটার অভিযোগ

অনুমতি ছাড়াই কলারোয়ার ধানদিয়া চৌরাস্তা বাজার এলাকার রাস্তার পাশের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে।

জানা গেছে, ধানদিয়া-ত্রিশমাইল রাস্তার পাশে তার এক ফালি জমি রয়েছে চকজয়নগর গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে ধানদিয়া চৌরাস্তা বাজারে সার ও কীটনাশক ব্যবসায়ী আনোয়ার হোসেন গাজীর। সেই জমির ফসল নষ্ট হওয়ার সুবাদে সরকারি রাস্তার পাশে থাকা আম গাছটি কেটে দিয়েছেন প্রশাসনের অনুমতি না নিয়েই ২৪সেপ্টেম্বর বৃহস্পতিবার। আম গাছটি কেটে দেওয়ার ঘটনাটি ধানদিয়া চৌরাস্তা বাজার কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। বিষয়টি জয়নগর ইউনিয়ন ভূমি অফিসে জানানো হলে ভূমি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাছ কাটার বিষয়ে ধানদিয়া বাজার কমিটির সদস্যরা স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আনোয়ার হোসেন গাজী জানান, আম গাছটি তার জমির ফসল নষ্ট করছে। তাই তিনি স্থানীয় ইউপি সদস্যের অনুমতি নিয়ে গাছ কেটেছেন।

জয়নগর ইউনিয়ন উপ-সহকারী ভূমি অফিসের কর্মকর্তা আজিজ হাসান জানান, গাছ কাটার বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা