সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডিআরআরএর উদ্যোগে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্থ
অঞ্চলসমূহে মেয়েদের শিক্ষা প্রসারে সম্মিলিত উদ্যোগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে শহরের খড়িবিলা মোজাফফার গার্ডেনস্থ কনফারেন্স রুমে বেসরকারি এনজিও সংস্থা ডিআরআরএ এর আয়োজনে
সংগঠনের এক্সিকিউটিভ ডাইরেক্টর ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য
নৌ-কমান্ডো ০০০১ মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জাতির জনক বঙ্গবন্ধুর কারণে বাঙালীরা বিশ্ব দরবারে পরিচিত ও সম্মানিত হয়েছেন এবং তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্থ অঞ্চলসমূহে মেয়েদের শিক্ষা প্রসারে আমাদের।সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে সচেতন হতে হবে।

বর্তমানে মেয়েরা আর পিছিয়ে নেই। আমাদের জনসংখ্যা এখন অভিশাপ নয়। জনসংখ্যা এখন আমাদের আশির্বাদ। তিনি শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে শহিদ, ভাষা শহিদসহ শোকের মাসের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং বেসরকারি এনজিও সংস্থা ডিআরআরএ ও এর উদ্যোগকে স্বাগত জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সাতক্ষীরা উপজেলা
নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, বাংলাদেশ মালালা ফান্ড কান্ট্রি রিপ্রেজেটিভ মোশারফ তানসেন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হুমায়রা তানজিন প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থীসহ প্রিন্ট ও উলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত