শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রাস্তার ধারে ৫ হাজার তালগাছ রোপন করে এক ব্যক্তির দৃষ্টান্ত

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় রাস্তার পাশে ৫হাজার তালগাছ রোপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সিদ্দিক গাজী নামের এক ব্যক্তি। প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষাকারী হিসেবে তাল গাছ পরিচিত।
সিদ্দিক গাজী উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পাটুলিয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি পেশায় ক্ষুদ্র ব্যাবসায়ী ও কৃষক।

অতিসম্প্রতি নিজের অর্থায়নে পাটুলিয়া গ্রামের মেঠো পথের দুই ধারে ও পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলা সদর অভিমুখ রাস্তার দুই ধারে ৫হাজারের অধিক তালগাছ ও তালগাছের বীজ রোপন করেছেন।

পরিবেশবান্ধব তাল গাছ রোপন প্রসঙ্গে সিদ্দিক গাজী জানান, ‘বজ্রপাত থেকে তাল গাছ আমাদের রক্ষা করে। এছাড়াও ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। অপরদিকে তাল গাছ রোপনে গ্রামীন জনপথ ঘন সবুজে আবৃত হয়ে মেঠো পথ সুন্দর ও নৈসর্গিক দৃশ্য ফুঁটে উঠবে।’

তিনি আরো বলেন, ‘যে এলাকায় তাল গাছের সংখ্যা বেশি, সেই এলাকায় ঝড় ও বজ্রপাতে মানুষ ও পশু-পাখির মৃত্যুহার খুব কম।’

বাড়ির পাশে, রাস্তার ধারে, অনাবাদি ও পতিত জমিতে ব্যাপকভাবে তালগাছ রোপণের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

এদিকে, সিদ্দিক গাজীর এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ