বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘

স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে’ এই শ্লোগানকে সামনে রেখে বুধবার(১১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার( প্রাথমিক) এইচ,এম রোকনুজ্জামান। দিকনির্দেশনা মূলক বক্তব্যে তিনি বলেন, শিক্ষক হলো জাতি গড়ার কারিগর। শিক্ষার মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক চলার পথ শিখাতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের সুশিক্ষায় গড়ে তুলতে সবাইকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন আমি আপনাদের পাশে আছি- থাকবো।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, মন্ডল মধুসুদন, সহকারী শিক্ষা অফিসার এসএম মফিজুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সহকারী শিক্ষা অফিসার আশেকুজ্জামান, প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি, প্রধান শিক্ষক নুরুজ্জামান, প্রধান শিক্ষক মন্জুরুল ইসলাম, প্রধান শিক্ষক সুলতানা সানজিদা নাসরিন, প্রধান শিক্ষক বিলকিস রায়হান, প্রধান শিক্ষক পারুল আক্তার, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম সহ উপজেলার ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন। সভায়, বক্তারা শিক্ষার্থীদের উপবৃত্তি, শ্রেণীকক্ষ সজ্জিত করণ, শিক্ষার গুনগত মানোন্নয়ন, জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন বিষয়ের উপর গুরুত্ব তুলে ধরেন। সভায় আগামী ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল