বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোর-২ আসনে নৌকাকে সমর্থন দিলেন স্বতন্ত্র প্রার্থী

যশোর-২ আসনে (ঝিকরগাছা-চৌগাছা) নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এসময় যশোর-২ আসনের নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে অঙ্গীকার করে হাবিবুর রহমান বলেন, ‘নৌকা প্রতীকের বর্তমান কান্ডারি সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেও নৌকার ভোট চাইছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত ও স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার বিকল্প নেই। সেইসঙ্গে শেখ হাসিনারও কোনো বিকল্প নেই। তাই আমি মনেপ্রাণে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) থেকে সরে দাঁড়াচ্ছি।’

এসময় নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেন, ‘চৌগাছা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে গিয়ে নৌকাকে সমর্থন দিয়েছেন। এটি নির্বাচনের প্রাথমিক একটি বিজয়। দলীয় সভানেত্রী বলেছেন, প্রার্থী আমি দেবো। আপনারা যাচাই-বাছাই করবেন না। তাই আওয়ামী লীগের সবার উচিত হবে নৌকার পক্ষে কাজ করা।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, চৌগাছা উপজেলা চেয়ারম্যান মোস্তানিচুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ হারুন অর রশিদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা আনোয়ার হোসেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান বাবুল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা

যশোরের মনিরামপুর-ঝিকরগাছা সড়কের বিভিন্ন অংশে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ কাদা ওবিস্তারিত পড়ুন

  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?
  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা