শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-১ কলারোয়া-তালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

মোস্তফা হোসেন বাবলু কলারোয়া: সাতক্ষীরা-১ কলারোয়া-তালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা আজ শনিবার (০৬ জানুয়ারী ) স্ব স্ব কেন্দ্রে হাজির হবেন এবং আগামী কাল রবিবার (৭ইজানুয়ারী ) নির্বাচন অনুষ্ঠিত হবে।
কেন্দ্রগুলোর নিরাপত্তার দায়িত্বে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আনসার ও সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়া, জেলা প্রশাসনের একাধিক ভিজিল্যান্স টিম মাঠে থাকবেন। কেন্দ্রে থাকবে বিভিন্ন সংস্থার পর্যবেক্ষক।
সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তালা উপজেলার ৯৩ টি কেন্দ্রে ৯৩ জন প্রিজাইডিং অফিসার, ৫৪২ জন সহকারী প্রিজাইডিং ১০৮৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
এছাড়া কলারোয়া উপজেলার ৭৫ টি কেন্দ্রে ৭৫ জন প্রিজাইডিং অফিসার, ৪৩৭ জন সহকারী প্রিজাইডিং ও ৮৭৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ আসনে ১৬৮ কেন্দ্রের মধ্যে ১১২ টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে তালায় ৯৩টি কেন্দ্রের ৪৩ টি এবং কলারোয়ায় ৭৫ টির মধ্যে ৭৫ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রসঙ্গত, সাতক্ষীরা জেলার দুটি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার৪ শত ৪০ । এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩২ হাজার এবং নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৩৪০ জন।
তালা উপজেলায় ২ লাখ ৬২ হাজার ৭৩৭ এবং কলারোয়া উপজেলায় ২ লাখ ০৯ হাজার ৬০৬ ভোট। এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন (নৌকা), জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত (লাঙ্গল),স্বাতন্ত্র প্রার্থী (আ,লীগ) নুরুল ইসলাম (ট্রাক),স্বতন্ত্র মাষ্টার নুরুল, সরদার মুজিব(দোলনা), বাংলাদেশ কংগ্রেস, এয়ারুল ইসলাম (ডাব),বি,এন এফ(সুমি ইসলাম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় জানান, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল