বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

জুলফিকার আলী : সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (৭ সেপ্টম্বর) বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়েছে।

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব তিনি তার বক্তব্যে বলেন খুনি হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকে রেখেছিল। তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্ররা আজ আন্দোলন করে এদেশের জালিম সরকারকে হটিয়েছে।তা না হলে এ বিজয় সম্ভব ছিল না।

তিনি আরও বলেন শেখ হাসিনার জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। শেখ হাসিনাকে চিরতরে বিদায় করেছে ছাত্রজনতা। নির্যাতন করে কেউ কখনও ক্ষমতায় থাকতে পারেনি এটা তার প্রমান। হাসিনা সরকার বিগত ১৫ বছরে এদেশের লক্ষ লক্ষ নেতাকর্মিকে জেল জুলুম হত্যা গুম করে মানুষের কন্ঠকে রোধ করে রেখেছিল। তিনি বলেন প্রতিশোধ নয় দেশ গড়ার কাজে সকল নেতাকর্মিকে কাজ করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সফল সভাপতি আজিজুল বারী হেলাল, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ আমিনুল ইসলাম, জয়ন্ত কুমার কুন্ডু কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ মুহম্মাদ খালিদ হোসেন, খুলনা মহানগর বিএনপির সদস্য শফিকুল আলম তুহিন, হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিনী শাহানা পারভীন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল হাসান, জেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান খোকা, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু, তালা উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রবিউল ইসলাম, শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পরে ৩ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে মুক্তি পান তিনি। গতকাল সড়ক পথে ডুমিরা উপজেলার চুকনগর বাজার থেকে দলীয় নেতাকর্মিরা মোটর শোভাযাত্রা করে তাকে কুমিরা সংবর্ধনা স্থলে নিয়ে আসেন। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজর নেতাকর্মি সমর্থক উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক