সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাবেক এমপি হাবিবের সাথে বাজার ব্যবসায়ী সমিতির শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাজার ব্যবসায়ী সমিতির নব গঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ পরিচিতি পর্ব ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার রাতে সাবেক এমপির কলারোয়ার বাসভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, কলারোয়া বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এ বাজারে ব্যবসায়ীদের ব্যবসা কর্মকান্ড পরিচালনার পথ সুগম করতে হবে। বাজারে নিয়মিত খোঁজখবর নিতে হবে পণ্যের মূল্য সঠিকভাবে নেওয়া হচ্ছে কী-না। ব্যবসায়িক সকল প্রয়োজনে সেবামূলক মানসিকতা নিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হবে। তাঁদের আস্থাভাজন হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কেএম আশরাফুজ্জামান পলাশ, প্রভাষক সালাউদ্দিন পারভেজসহ নেতৃবৃন্দ।

এসময় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের প্রতি শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির নব গঠিত কমিটির সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি শেখ রবিউল আলম, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক কাজী সিরাজসহ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন