বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শার বাগাআঁচড়ায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি’ আতঙ্কে ব্যবসায়ীরা

মোঃ শাহারুল ইসলাম রাজ (শার্শা):যশোরের শার্শা উপজেলাধীন বাগআঁচড়া বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি পাওয়াতে চরম আতঙ্কে রয়েছে দোকান মালিকরা।একাধিক চুরির ঘটনা বাজার কমিটি নেতৃবৃন্দ ও প্রশাসনকে জানিয়ে কোন প্রতিকার পাননি এমন দাবি ভুক্তভোগীদের।
দোকান মালিকরা জানিয়েছেন, কয়েকদিন আগে গভীর রাতে একযোগে ৬টি দোকানের চালের টিন কেটে ও ১টি দোকানের সাটারের তালা ভেঙ্গে নগত টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

জানা গেছে, গত দুই মাসে শুধু শার্শার বাগআঁচড়া বাজারে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও অন্য থানা থেকে ব্যাটারি চালিত ইজিবাইক চুরি বা ছিনতাই করে এনে নিরাপদে বিক্রয়ের একটি বড় সিন্ডিকেট গড়ে উঠেছে এ বাজারে। যা বিভিন্ন সময় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চোরাইকৃত একাধিক ইজিবাইক উদ্ধারও করা হয়েছে।

এক রাতে ৬টি দোকানে চুরির ঘটনার মধ্যে মনিরুল সাইকেল স্টোর থেকে নগত ১ লক্ষ ৬০ হাজার টাকা, ব্যাটারি, মটর, চার্জারসহ মোট ৭ লক্ষ টাকা, সোয়ারাফের লেদের দোকান থেকে নগত ৮০ হাজার টাকা, মুজিদের লেদের দোকান থেকে একটি সাইকেল ও দুই কয়েল তার আনুমানিক ২০ হাজার টাকা, ইয়াসিন ভাঙ্গারীর দোকান থেকে বিভিন্ন মালামাল আনুমানিক ৫ লক্ষ টাকা, মোজামের মোটরপার্টস এর দোকান থেকে আনুমানিক ১৫ হাজার টাকা চুরি হয়। এর মধ্যে জহুরুলের সিমেন্টের দোকানে টিন কেটে ভিতরে প্রবেশ করে, কিন্তু নগত টাকা না থাকায় তেমন কিছু নিতে পারিনি।

এছাড়াও বাগআঁচড়া বাজারে অবস্থিত লিওনের মোবাইলের দোকানের শাটারের তালা ভেঙ্গে ৫২ পিস নতুন মোবাইল চুরি ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। এবং বাগআঁচড়ার পার্শ্ববর্তী বেলতলা বাজারে মিন্টুর পার্টের পাটের আড়তের চালের টিন কেটে ঘরের মধ্যে প্রবেশ করে ক্যাশ ডয়ারের তালা ভেঙ্গে ৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বাগআঁচড়া বাজারে দায়িত্বরত নাইটগার্ড মনিরুল ইসলাম বলেন, যেদিন রাতে দোকান গুলোতে চুরি ঘটনা ঘটে, সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল। সেই কারণে দুর্বৃত্তরা যখন চালের টিন ও দোকানে তালা ভাঙ্গে কোন শব্দ শুনতে পায়নি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির জানান, আমি থানাতে যোগদানের পরে শুধু একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। যেটা নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে, বাকি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা আমার জানা নেই। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন