বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের মাঝে অর্থ সহায়তা প্রদান

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-খুলনা-৫৫০)এর মৃত সদস্যদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে যারা বার্ধক্যজনিত কারনে ও দুর্ঘটনায় প্রাণ হারায় তাদের পরিবারের মাঝে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এককালীন নগদ সহায়তা প্রদান করে থাকে।
এরই অংশ হিসেবে মৃত্যুবরনকারী পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, ক্যাশিয়ার হুমায়ুন কবির স্বপন প্রমুখ।

নগদ অর্থ সহায়তাপ্রাপ্তরা হলেন- মৃত্যুবরনকারী ড্রাইভার পলাশপোল এলাকার বাসিন্দা ফজর আলীর পরিবার, মহিউদ্দীন সানার পরিবার, সুলতানপুরের আব্দুল কাদেরের পরিবার, মধুমল্লারডাঙ্গীর মফিজুল ইসলামের পরিবার, আশাশুনি উপজেলার আশিক রেজার পরিবার, পুরাতন সাতক্ষীরার আহসান উল্লাহর পরিবার।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ সভাপতি শেখ মশিয়ার রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মো. মশিয়ার রহমান, প্রচার সম্পাদক মো. মিন্টু, নির্বাহী কমিটির সদস্য হোসেন আলী, নুর আলম গাজী, বিল্লাল হোসেন, আজিজুল ইসলাম, মোতাহার হোসেনসহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ