বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।

বুধবার (৩০ এপ্রিল) সাতক্ষীরার ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, চান্দুরিয়া ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এবং বাকাল চেকপোস্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার লক্ষীদাড়ি থেকে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, শ্রীরামপুর থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং কলারোয়া উপজেলার চৌরঙ্গী মোড় থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কেড়াগাছি থেকে ৩৮ হাজার ৭শত টাকা মূল্যের ভারতীয় পেন্সিল ব্যাটারি, বোয়লিয়া কলেজ মোড় থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভাদিয়ালী থেকে ৭০ হাজার টাকার ঔষধ, বর্মিতলা থেকে ৭০ হাজার টাকার ঔষধ ও কাদপুর আমবাগান থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

বিজিবি অধিনায়ক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। এজন্য ভারতের এসব পন্য ‌জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার