সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংকটময় সময়ে পাশে দাঁড়ানোর জন্য এরদোয়ানকে ধন্যবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই সংকটময় সময়ে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

শাহবাজ শরীফ টুইটে লিখেছেন, এই সংকটময় সময়ে পাকিস্তানের প্রতি তুরস্কের সংহতি এবং সমর্থনের জন্য তাকে (এরদোগান) ধন্যবাদ জানাই।

পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, আমরা যেকোনও মূল্যে আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব। দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখার জন্য তুর্কিয়ের প্রচেষ্টার জন্য পাকিস্তান কৃতজ্ঞ।

৭ মে পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের বিমান হামলার পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছিল।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, আমরা যেকোনো উসানিমূলক কর্মকাণ্ড এবং বেসামরিক নাগরিক এবং বেসামরিক ভবনের ওপর হামলার নিন্দা জানাই। আমরা আশা করি উত্তেজনা কমাতে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়া হবে।

বিবৃতিতে উভয় পক্ষকে একতরফা পদক্ষেপ এড়াতে আহ্বান জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে পেহেলগাম হামলার তদন্তের জন্য পাকিস্তানের দাবিকে তুরস্ক সমর্থন করে।

একই রকম সংবাদ সমূহ

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন