শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে যুবতীকে ধ/র্ষ/ণ ও গ/র্ভপাত, যুবক গ্রেফতার

সাতক্ষীরার কালিগঞ্জের এক তরুণীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, গর্ভপাত এবং পরে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় সাব্বির আহমেদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তিভোগী তরুণী বাদি হয়ে বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ থানায় মামলা করেন। মামলা নং-১৯।

গ্রেপ্তার যুবক কালিগঞ্জের নারায়ণপুর গ্রামের মহসিন গাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বে-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে।

লিখিত এজাহার থেকে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে তরুণীর সাথে বিয়ের অনুষ্ঠানে সাব্বির আহমেদের পরিচয় হয়। পরিচয়ের শুরু থেকেই আসামি প্রেমের প্রস্তাব দিয়ে তাকে বিরক্ত করতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বাদিনীর অভিযোগ, এই সম্পর্কের সুযোগে সাব্বির তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এমনকি ঢাকায় নিজের কর্মস্থলে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। একপরযায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে জোর করে উপজেলা একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গর্ভপাত করানো হয়।

পরবর্তীতে সাব্বির তাকে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২, রোড-৬ এর একটি বাসায় নিয়ে যায় এবং ২১ জুন ২০২৫ থেকে ১ জুলাই ২০২৫ পর্যন্ত একত্রে অবস্থান করে। সেই সময়েও যুবক তার সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যায় এবং নানা ধরণের শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে বিদেশ যাওয়ার নাটক করে যোগাযোগ বন্ধ করে দেয় ।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এজাহার দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামি সাব্বির আহমেদকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন