সোমবার, নভেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গু/লিতে বাংলাদেশি যুবক গু/লি/বি/দ্ধ

গাজী হাবিব ও আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক বাংলাদেশি যুবক। আহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে।

সোমবার (৪ আগস্ট) ভোরে ভোমরা-লহ্মীদাড়ী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। গুলির ছররা অংশ আলমগীরের ঘাড়, চোখ ও মাথায় বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতের ভাগ্নে বেলাল হোসেন জানান, তার মামা আলমগীরের সীমান্তসংলগ্ন একটি মৎস্যঘের রয়েছে। প্রতিদিনের মতো তিনি ঘেরে খাবার দিতে গিয়েছিলেন। এ সময় ভারতীয় ভূখণ্ড থেকে কয়েকজন দৌড়ে আসছিল, যাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এই গুলিতেই আহত হন আলমগীর।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, আহতের শরীরের ডান পাশে ছররা গুলির আঘাত রয়েছে। তবে তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার বিষয়ে ভোমরা বিজিবি ক্যাম্প কমান্ডার জহির উদ্দীন বলেন, “আলমগীর হোসেন গত ৩০ জুলাই অবৈধভাবে ভারতে তার আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সোমবার সকালে অবৈধ পথে ফেরার সময় বিএসএফ গুলি চালালে তিনি আহত হন।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, আলমগীর দীর্ঘদিন ধরে সীমান্ত চোরাকারবারের সঙ্গে জড়িত। ভারত থেকে অবৈধভাবে মাদক, চিংড়ির রেনু ও অন্যান্য মালামাল আনতেন তিনি। অনেকে ধারণা করছেন, এই রকম কোনো কার্যকলাপে জড়িত থাকাকালেই তিনি বিএসএফের গুলির শিকার হন।

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে।

একই রকম সংবাদ সমূহ

রাজধানী থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন আটক

রাজধানী থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা’দের ঢুকতে দেয়া হবে না: ড. মনিরুজ্জামান

সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ প্রবেশ করলেও সীমান্ত দিয়ে শেখ হাসিনা কিংবা তারবিস্তারিত পড়ুন

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান। কাজীবিস্তারিত পড়ুন

  • ভোমরা স্থলবন্দরে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
  • বিজেপি-আওয়ামী লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম
  • প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন
  • গণতন্ত্র টিকিয়ে রাখতে জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য জরুরি : তথ্য উপদেষ্টা
  • কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অন্তঃকলহে জাজিরায় দুজন মারা গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ঢাকার আবাসনচাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট
  • পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১
  • পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ
  • প্রেমের টানে, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী
  • মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান