শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মেরিট পরিবারের উদ্যোগে দশম আঞ্চলিক গণিত উৎসব

নিজস্ব প্রতিনিধি : ” গণিতের ভয়, করব জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মেরিট পরিবারের উদ্যোগে আঞ্চলিক ১০ম গণিত উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে মেরিট শিক্ষা পরিবারের আয়োজনে এ দশম আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হয়। মেধার বিকাশ ঘটাতে আঞ্চলিক গণিত উৎসবে সাতক্ষীরায় প্রায় এক হাজার শিক্ষার্থী এক ঘন্টা ব্যাপী এ পরীক্ষায় অংশ নেয। ২০১৬ সাল থেকে মেরিট পরিবার এ গণিত উৎসব আয়োজন করে যাচ্ছে।

প্রথম শ্রেণী হতে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ গণিত উৎসব অনুষ্ঠিত হয়। আগামী ২৭ সেপ্টেম্বর দশম আঞ্চলিক গণিত উৎসবের ফলাফল প্রকাশ করা হবে। গণিত উৎসবে প্রতি ক্লাসে উপস্থিতির ১৫% মেধা ক্রমে শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হবে।

দশম আঞ্চলিক গণিত উৎসবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, মেরিট পরিবারের পরিচালক মো. রাসেল হোসেন রাজ, মেরিট পরিবারের তাপস দাস, শরিফুল ইসলাম, সাদ্দাম হোসেন, শেখ আল মামুনসহ মেরিট পরিবারের সদস্য ও অভিভাবক বৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সাতক্ষীরায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা নিয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি
  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল