বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন দায়িত্বে আব্দুর রহমান : দক্ষিণের মশালের বার্তা সম্পাদক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তরুণ ও মেধাবী সাংবাদিক আব্দুর রহমান স¤প্রতি যোগ দিয়েছেন সাতক্ষীরার ঐতিহ্যবাহী আঞ্চলিক পত্রিকা দৈনিক দক্ষিণের মশাল-এ। যেখানে তিনি বার্তা সম্পাদক হিসেবে কাজ করবপন। পেশাগত জীবনে এটি তাঁর জন্য এক নতুন অধ্যায়; যা তাঁকে আরও বিস্তৃত পরিসরে সংবাদ সম্পাদনা ও পাঠকসেবা প্রদানের সুযোগ করে দিচ্ছে।

বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক যায়যায় কাল ও জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজজি২৪ ডটকম-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে আব্দুর রহমান নিজেকে গড়ে তুলেছেন সৎ এবং এক নিবেদিত সংবাদকর্মী হিসেবে। ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে তিনি মাসিক সাহিত্যপাতা পত্রিকাটি সম্পাদনা করছেন। সংবাদপেশায় তার যাত্রা শুরু হয় ২০০৯ সালে দৈনিক কাফেলা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে। পরবর্তী সময়ে তিনি কাজ করেছেন দৈনিক পত্রদূত, দৈনিক কালের চিত্র, দৈনিক সাতঘরিয়া এবং দৈনিক সাতনদীসহ বিভিন্ন গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সব পদে।

সাংবাদিক আব্দুর রহমান সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল একাধারে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সবমিলিয়ে সাংবাদ জগতে দীর্ঘদিন লেখালেখি ও সমাজসংবেদনশীল সংবাদচর্চায় পরিচিত মুখ হিসেবে তিনি সাতক্ষীরার মানুষের কাছে অতি পরিচিত।

দৈনিক দক্ষিণের মশালে দায়িত্ব নিয়ে আব্দুর রহমান বলেন, ‘সত্য ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতায় পাঠকের আস্থা অর্জনই আমার লক্ষ্য। দক্ষিণের মশালের সম্পাদক একজন রুচিশীল ও নীতিনিষ্ঠ মানুষ- তাঁর নেতৃত্বে কাজ করতে পারা নিশ্চয় আমার জন্য গর্বের বিষয়।’

দীর্ঘদিনের অভিজ্ঞতা, সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় সততার প্রতীক হিসেবে দক্ষিণের মশালের নতুন বার্তা সম্পাদক আব্দুর রহমানের এই যাত্রা দক্ষিণাঞ্চলের সংবাদজগতে নতুন আলো ছড়াবে বলে মনে করছেন তার সহকর্মীরা।

তারা বলছেন, সাংবাদিকতার প্রতি তার নিষ্ঠা, গভীর উপলব্ধি এবং সৃজনশীলতা ‘দক্ষিণের মশাল’কে আরও এগিয়ে নিয়ে যাবে। তার সম্পাদনায় পত্রিকাটি দক্ষিণাঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও সমস্যাগুলো তুলে ধরার ক্ষেত্রে জোরালো ভ‚মিকা পালন করবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা