রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা মোজাফ্ফর গার্ডেন স্বর্ণলতা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) মাশরুবা ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সভায় সভাপতি বলেন, গ্রাম আদালত সক্রিয় করলে গ্রামে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। সুবিধাবঞ্চিত মানুষদের সহজে, কম খরচে, স্বল্প সময়ে, সঠিক বিচার প্রাপ্তি নিশ্চিত হবে।
তিনি বলেন, উচ্চ আদালতে মামলার জট কমাতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার মো: হাফিজুর রহমান মাল্টিমিডিয়ার মাধ্যমে জেলায় সাতটি উপজেলার ইউনিয়ন ভিত্তিক মামলা গ্রহনের চিত্র তুলে ধরেন। তিনি গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া, কার্যক্রমের অগ্রগতি, মামলার নথি প্রস্তুত ও রেজিস্টারসমূহের ব্যবহারসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।
অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার তাজুল ইসলাম গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহন, আইন ও বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরে উম্মুক্ত আলোচনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তারা কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইলে প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার হাফিজুর রহমান উক্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ, শুক্লা মিশ্র, রেবেকে সুলতানা, নার্গিস সুলতানা ও শেখ মুরাদুল হকসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত