বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দুপুরে কলারোয়া পৌরভবনের বিপরীতে অবস্থিত বিএনপির এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক পৌর মেয়র আকতারুল ইসলাম।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আহবান জানান।
তিনি সব ধরনের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন।

কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ কামরুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আখলাকুর রহমান শেলী, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ বিশ্বাস, নজরুল ইসলাম, এমএ রব শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা কৃষকদের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজুসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়